মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
০৩ জুলাই ২০২৫, ১২:৩২ আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৩:৩৭

কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের করিবারই গ্রামে গণপিটুনিতে দুই নারীসহ তিন জন নিহত হয়েছেন। মাদক ব্যবসায়ী সন্দেহে স্থানীয়দের পিটুনিতে তাদের প্রাণহানি হয়। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে জেলার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)। এই ঘটনায় আহত অপর মেয়েকে আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন থেকে চার দিন আগে একটি মোবাইল চুরির ঘটনা নিয়ে রুবি আক্তারের পরিবারের সঙ্গে স্থানীয়দের ঝগড়া হয়। সে সময় রুবি ও তার ছেলে বেশ কয়েকজনকে মারধর করেন। এ ঘটনার সূত্র ধরেই করইবাড়ি গ্রামবাসী একত্রিত হয়ে রুবির বাড়িতে হামলা করে। ওই পরিবারের চার জনকে বেদম মারধর করে। এ সময় ঘটনাস্থলেই রুবি, তার মেয়ে জোনাকি ও ছেলে রাসেল নিহত হয়। রুবির অপর মেয়ে রুমাকে পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এলাকাবাসীর দাবি, মাদক ব্যবসা ও প্রতারণা করে এলাকায় আধিপত্য বিস্তার করা রুবি ও তার পরিবারের প্রতি গ্রামবাসী ক্ষুব্ধ ছিল। তার (রুবি) বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়াও সরকারি খাল দখল করে তার বিরুদ্ধে বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন বলেন, নিহতদের বিরুদ্ধে মাদক ও নানান অপরাধের একাধিক মামলা রয়েছে। তবে যারাই আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম আছে।

/এফআর/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সালিশে বসার আগেই যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক