জামার মাপ দিতে দর্জির দোকানে গেলে শিশুকে ধর্ষণ!‍

নোয়াখালী প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২০, ১৪:২৩আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৭:২৮

নোয়াখালী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের কালিরহাট বাজারে একটি দর্জির দোকানে তৃতীয় শ্রেণির (৯) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আজ বুধবার সকালে শিশুটির মা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর আগে রাতেই অভিযুক্ত দর্জি আবুল খায়েরকে (৪৫) আটক করেছে পুলিশ।

দর্জি আবুল খায়ের কৃষ্ণরামপুর গ্রামের হোসেনুজ্জামানের ছেলে।

বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী বলেন, ‘রাজগঞ্জ ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রীটি জামার মাপ দেওয়ার জন্য গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার কালিরহাট বাজারের আবুল খায়েরের দর্জি দোকানে যায়। এ সময় আবুল খায়ের শিশুটিকে একা পেয়ে দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে। রাতে স্বজনরা শিশুটিকে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে রাতেই কালিরহাট বাজার থেকে অভিযুক্ত দর্জি আবুল খায়েরকে আটক করে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আজ বুধবার বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান