মামার বিরুদ্ধে তিন বছরের ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২০, ১৯:৫৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:২৬

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন বছরের ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎমামার বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা দায়ের করেছেন। উপজেলার ভোলাব ইউনিয়নের ভোলাব গ্রামে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৭ জানুয়ারি তিন বছরের শিশুকন্যাকে নিয়ে তার মা নানার বাড়িতে যান। ওই দিন সন্ধ্যায় শিশুটির সৎমামা শাকিল বেপারী তাকে একা পেয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকার শুনে তার মা এবং ওই বাড়ির লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গোপনে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। ঘটনাটি শিশুটির বাবা জানতে পেরে ২৮ জানুয়ারি মঙ্গলবার রাতে রূপগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। পারিবারিক কলহের জেরে কিছু দিন ধরে তার স্ত্রী শিশুকন্যাসহ বাবার বাড়িতে অবস্থান করছিলেন বলে এজাহারে উল্লেখ করেন তিনি।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত সৎমামাকে গ্রেফতারে অভিযান চলছে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম