৬৩ ভারতীয় জেলেকে ৫টি ট্রলারসহ সমুদ্রপথে পুশব্যাক

বাগেরহাট প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২০, ২০:০৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২০:২৪

পাঁচটি ট্রলারসহ ৬৩ ভারতীয় জেলেকে পুশব্যাক করা হচ্ছে বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে বাংলাদেশের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে বাগেরহাট আটক ৬৩ ভারতীয় জেলেকে ৫টি ফিশিং ট্রলারসহ পুশব্যাক করা হচ্ছে। বুধবার দিবাগত রাত ২টায় জোয়ারের সময় সমুদ্রপথে তাদের পুশব্যাক হরা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বুধবার সকালে বাগেরহাট আদালতের বিচারক আটক এসব ভারতীয় জেলেদের মুক্তি দিলে তাদের বিকালে সমুদ্রপথে পুশব্যাকের জন্য মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ভারতীয় জেলেরা

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ‘ভারতীয় এই ৬৩ জেলে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে সুন্দরবন উপকূলে মাছ শিকার করছিল। নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা গত বছরের ২ অক্টোবর থেকে পাঁচটি ফিশিং ট্রলারসহ চার দফায় তাদের আটক করে মোংলা থানায় হস্তান্তর করে। পরে এসব ভারতীয় জেলেদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সমুদ্র আইনে মামলা দায়ের করে বাগেরহাট কারাগারে পাঠানো হয়। বাগেরহাট জেলা প্রশাসন ও ভারতীয় হাইকমিশনের প্রতিনিধির উপস্থিতিতে থানায় জব্দ করা তাদের সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে। ৬৩ ভারতীয় জেলেকে পাঁচটি ফিশিং ট্রলারসহ বুধবার দিবাগত রাত ২টায় জোয়ারের সময় সমুদ্রপথে পুশব্যাক হরা হচ্ছে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম