জেলা নায়েবে আমিরসহ বগুড়ায় ৯ জামায়াত নেতাকর্মী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২০, ০৫:০৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০৫:৩১

বগুড়া বগুড়ার দুপচাঁচিয়ায় গোপন বৈঠককালে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইনসহ নয় নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। দুপচাঁচিয়া থানা পুলিশ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে তাদের গ্রেফতার করে।  দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার বাকি আট জন হলেন– দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের শুরা সদস্য মজিবর রহমান (৬৯),  আশরাফ আলী (৫৩), আফজাল হোসেন (৬২), আবু কালাম (৪৪), আবদুল বাসেদ (৫০), সাইফুল ইসলাম ফকির (৬৫), আবদুস সাত্তার মন্ডল (৭০) ও রোস্তম আলী (৫০)।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার চৌমুহনীর বেলাইল এলাকায় জামায়াতের এক কর্মীর বাড়িতে গোপন বৈঠক চলছিল। ওই বাড়িতে অভিযান চালিয়ে এই নয় জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছে ছয়টি জিহাদি বই পাওয়া গেছে।

ওসি জানান, গ্রেফতার ব্যক্তিদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম