শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ জানুয়ারি ২০২০, ১১:৩৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১১:৩৫

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে দিনভর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কাসেমি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে  বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব ধরনের ক্লাস বন্ধ থাকবে। বুধবার রাত ৯টা থেকে  শিক্ষার্থীদেরকে আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত সোমবার (২৭ জানুয়ারি) বিকালে আদনান নামে এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের উসমান (রা.) হলের ৪১৩ নম্বর কক্ষে আটকে বেধড়ক মারধর করেন কয়েকজন ছাত্র।  এ ঘটনার পর মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনভর বিশ্ববিদ্যালয়ের সীতাকুণ্ড ক্যাম্পাসে দফায় দফায় মিছিল করেন তারা। অব্যাহত আন্দোলনের মুখে সন্ধ্যায় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়  বন্ধ ঘোষণা করে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম