৩০ মিনিটের আগুনে মোবাইলের দোকানে ৫০ লাখ টাকার ক্ষতি

জামালপুর প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২০, ১১:৫৪আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১২:০৮

আগুনে ক্ষতিগ্রস্ত মোবাইলের দোকান জামালপুর শহরের মেডিক্যাল রোডে বিউটি প্লাজা মার্কেটের তিনতলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে লাগা এই আগুনে ভবনটির নিচতলার ভেতরে ঢাকা টেলিকম নামের একটি মোবাইল ফোন সেট ও ইলেক্ট্রনিক্স পণ্যের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এলাকাবাসী জানান, আগুনের খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে রাত সাড় ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এখনও অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানটির মালিক পক্ষ দাবি করেছেন। দোকানটি বন্ধ করে যাওয়ার প্রায় ৩০ মিনিটের মধ্যে আগুন লাগে। আধা ঘন্টায় দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। ওই দোকানের কর্মচারীরাও আগুন লাগার কারণ বলতে পারছেন না।

অগ্নিকাণ্ডের পর ওই এলাকার পিডিবির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় ওই ভবনে থাকা ব্র্যাক ব্যাংক, সিঙ্গারের শোরুম, একটি বীমা অফিসসহ অন্তত ২০টি দোকানপাট ও শোরুম রক্ষা পেয়েছে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আফছার উদ্দিন  বলেন, ‘আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।মশার কয়েল কিংবা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোকানটির ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম