শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৮

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনের উত্তরপাশে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত এক নারীর (৩০) মৃত্যু হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেলস্টেশন সীমানায় প্রবেশ করার আগে ওই নারী দুই কানে হাত চেপে রেললাইনের ওপর দাঁড়িয়ে যান। এরপর ট্রেনটির নিচে পড়ে কাটা পড়েন তিনি।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার হারুন অর রশীদ জানান, ঢাকাগামী হাওড় এক্সপ্রেস শ্রীপুর রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন। তার মরদেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। তার পরনে একটি নীল রঙের চাদর, সালোয়ার কামিজ ও বোরকা ছিল। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী