ঢাকার দোহারের মৈনটঘাট থেকে তিন হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উদ্ধার ইয়াবার মূল্য প্রায় ১২ লাখ টাকা। রবিবার (২ফেব্রুয়ারি) দুপুর ২টায় তাকে আটক করা হয়। দোহার থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মাদক ব্যবসায়ীর নাম জহর আলী (৫৬)। তার বাবার নাম আনার উদ্দিন। বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছদ্দি গ্রামে।
এসআই জানান, অভিযানের সময় একটি ব্যাগসহ জহর আলীকে আটক করা হয়। পরে ব্যাগটি তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এই মাদক ব্যবসায়ী ব্যাগে ইয়াবা নিয়ে মৈনটঘাট থেকে একটি স্পিডবোটযোগে গোপালগঞ্জ যাচ্ছিল।








