সুন্দরবনে কুমিরে খাওয়া বাঘের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:২০

সুন্দরবন সুন্দরবন থেকে একটি কুমিরে খাওয়া বাঘের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কবরখালী খালের চর থেকে বাঘটির মরদেহ উদ্ধার করে বন বিভাগ। বাঘটির শরীরের অর্ধেক কুমির খেয়েছে আর বাকি অংশ পচে গেছে। মঙ্গলবার ভ্যাটেরেনারি সার্জন বাঘটির মরদেহের ময়নাতদন্ত করবেন। পরে এটি দুবলারচরের কোকিলমনি এলাকায় মাটিচাপা দেওয়া হবে।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সোমবার বিকালে শরণখোলা রেঞ্জের কুপিলমনির কবরখালি খালে টহলের সময় দুবলা টহল ফাঁড়ির বনরক্ষীরা খালের চরে বাঘটির মরদেহ দেখতে পায়। প্রায় ২০ বছর বয়সী বাঘটির শরীরের পিছনের অংশ কুমির খেয়েছে। সেখান থেকে বাঘের শরীরের বাকি অংশ উদ্ধার করা হয়। মৃত বাঘটি পুরুষ না নারী তা জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, বাঘটি বার্ধক্যজনিত কারণে নদীর পাড়ে পানি খেতে নেমে আর উঠতে পারেনি।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম