ছাত্রের দাঁত ভেঙে দেওয়ায় শিক্ষক আটক

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৮

বেত্রাঘাতে স্কুলছাত্রের দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে টাঙ্গাইলের গোপালপুরে বেত্রাঘাতে ছাত্রের দুটি দাঁত ভেঙে দেওয়ার অভিযোগে জহুরুল ইসলাম জাবের নামের এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে তাকে আটক করা হয়। গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত জহুরুল ইসলাম উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আহত বিদ্যুত ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও স্থানীয় এলাকার জামাল উদ্দীনের ছেলে। আহত বিদ্যুত বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

মামলার বিবরণ ও আহত ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, বিদ্যুত ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়তো। এক মাসের বকেয়া পাঁচশ টাকা পরিশোধ করতে না পারায় আগে থেকেই ক্ষিপ্ত ছিলেন ওই শিক্ষক। গত শনিবার উদ্দেশ্যমূলকভাবে তাকে নির্মমভাবে বেত্রাঘাত করা হয়। এসময় তার সামনের দুটি দাঁত ভেঙে যায়। এ ঘটনায় সোমবার সকালে বিদ্যুতের বাবা জামাল উদ্দীন বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম