সুতা ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আসলো বালু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৬

চট্টগ্রাম বন্দরে রাখা কন্টেইনার (ফাইল ফটো) সুতা ঘোষণা দিয়ে চীন থেকে আনা একটি চালানে বালু পেয়েছেন কাস্টমস কর্মকর্তারা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বন্দরের সিসিটি ইয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে কায়িক পরীক্ষার সময় বালুভর্তি কনটেইনারটি দেখতে পান কর্মকর্তারা।
কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সহকারী কমিশনার নুর এ হাসনা সানজিদা অনুসুয়া এ তথ্য জানিয়েছেন। সোহারা ফ্যাশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান চালানটি চীন থেকে আমদানি করে বলে তিনি জানান।

এর আগে গত ২৪ জানুয়ারি একই আমদানিকারক প্রতিষ্ঠানের আরেকটি চালানেও ঘোষিত পণ্যের পরিবর্তে বালু পাওয়া যায়।   

নুর এ হাসনা সানজিদা অনুসুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৪৯ হাজার ৬৯৭ ডলারের দুটি আলাদা ইনভয়েসের মাধ্যমে পলিয়েস্টার সুতা ঘোষণা দিয়ে চালানটি আমদানি করে সোহারা ফ্যাশন। গত ২২ জানুয়ারি আমদানিকারক প্রতিষ্ঠানের হয়ে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে। আমাদের কাছে গোপন সংবাদ ছিল এই চালানে ঘোষিত পণ্যের পরিবর্তে ভিন্ন পণ্য আনা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে আজ  (সোমবার) কন্টেইনার খুলে তাতে সুতার পরিবর্তে বালুর বস্তা পাওয়া যায়। বালুর নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ওই বালুর মধ্যে কোনও মূল্যবান ধাতু আছে কিনা সেটি পরীক্ষা করে দেখা হবে।’

তিনি আরও বলেন, ‘এর সঙ্গে মানি লন্ডারিংয়ের কোনও যোগসূত্র আছে কিনা আমরা তাও খতিয়ে দেখছি। তদন্ত শেষে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক