জিয়াউর রহমান এ দেশে ভোট ডাকাতির রাজনীতি শুরু করেছিলেন: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২২

কুষ্টিয়ায় মাহবুব উল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রথম এ দেশে ভোট ডাকাতির রাজনীতি শুরু করেছিলেন। তিনি হ্যাঁ-না ভোট করেছিলেন এবং কোথাও কোথাও ১২০ পার্সেন্ট ভোট পড়েছিল। সেটাও দেশবাসী জানে।’ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘ইভিএম পদ্ধতির মাধ্যমে আগামীতে ভোট ডাকাতির রাজনীতি কায়েম করতে চায় সরকার’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে হানিফ এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘সিটি করপোরেশনের ফল প্রত্যাখ্যান করবে কি করবে না, এটা বিএনপির বিষয়। বিএনপি যতবারই ভোটে অংশগ্রহণ করেছে, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হচ্ছে। কারণ এই দলটি ক্ষমতায় থাকতে জনবিরোধী কাজ করেছে, দেশবিরোধী কাজ করেছে। উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে কাজ করেছে ক্ষমতার বাইরে থেকেও। সার্বিকভাবে এটি জনবিচ্ছিন্ন দল। অতএব এই দলকে নিয়ে জনগণ আর ভাবছে না।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়ে কারচুপির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। ভোট সংক্রান্ত এত অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদের মুখে ভোট নিয়ে কোনও কথা মানায় না।’

এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন, পুলিশ সুপার (এসপি) এসএম তানভির আরাফাত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী ফারুকুজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম