সিরাজগঞ্জে হামলায় আনসার সদস্য নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৯

সিরাজগঞ্জে হামলায় আনসার সদস্য নিহত সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল মতিন (৩৬) নামে এক আনসার ও ভিডিপি সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হন আরও ১৫ জন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মতিন রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। তিনি বগুড়া জেলায় আনসার ও ভিডিপি সদস্য হিসেবে কর্মরত ছিলেন বলে স্বজনরা ও গ্রামবাসী জানান।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিশ্চিন্তপুর গ্রামের মতিন সরকার ও উসমান আলীর মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সকাল ৯ টার দিকে উসমান আলীর পক্ষের লোকজন আব্দুল মতিনের বাড়ির সামনে গেলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংষর্ষ শুরু হয়। সংঘর্ষে উসমানের পক্ষের লোকজন আব্দুল মতিনের পক্ষের লোকজনকে মারপিট করে। এতে অন্তত ১৫ জন আহত হন। সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, গুরুতর আহত আব্দুল মতিনকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রায়গঞ্জ থানার ওসি পঞ্চনন্দ সরকার জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুল মতিন নামে আনসার সদস্য নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম