দ্রুততম সময়ে প্রত্যাবাসন নিশ্চিতে ত্রিপাক্ষিক আলোচনা চলছে: ত্রাণ প্রতিমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৯

রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে চীন, মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের ত্রিপাক্ষিক আলোচনা চলছে।

বুুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী চীন সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন। এ কারণে চীন দ্রুত প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকারকে পদক্ষেপ নিতে বলেছে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মহলকে সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের নাগরিকত্ব, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিত করে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে কাজ চলছে।

পরে রোহিঙ্গাদের মাঝে মানবিক ত্রাণ সহায়তা বিতরণ করেন।

এসময় ত্রাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য ল্যাফটেনেন্ট জেনারেল মাসুদ উদ্দিন, মোস্তাক হোসেন রবি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, শরাণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মাহবুবুল আলম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক শাহজাহান আলী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম