জাবি উপাচার্যের অপসারণের দাবিতে নতুন কর্মসূচি

জাবি প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:০২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ মঞ্চের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ মঞ্চের সংগঠক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি শাখার সভাপতি মিখা পিরেগু।

এসময় আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্যকে শিগগিরই অপসারণের দাবি করেন এবং নতুন কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত গণসংযোগ, ৬ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল, ১০ ফেব্রুয়ারি ভিসির অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল এবং ১২ ফেব্রুয়ারি একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু, বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা, সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক শাকিল উজ জামান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি নজির আমিন চৌধুরী জয়, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি (মার্ক্সবাদী) মাহাথির মুহাম্মদ প্রমুখ।

প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে কয়েকমাস ধরে চলা ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে গত বছরের ৪ নভেম্বর সন্ধ্যায় তার বাসভবন ঘেরাও করেন আন্দোলনকারীরা। পরদিন ৫ নভেম্বর আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালান শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে সেদিনই এক জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। একমাস বন্ধ থাকার পর গত ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়। এরপর থেকে আন্দোলন চলমান রয়েছে। 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম