রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনারকে সাংবাদিকবান্ধব হতে বললেন ত্রাণ প্রতিমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৫

কক্সবাজারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) কমিশনার মাহবুব আলম তালুকদারকে সাংবাদিকবান্ধব হতে বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। তিনি বলেছেন, ‘গণমাধ্যমকর্মীদের তথ্য না দেওয়া শুভকর হবে না। কারণ গণমাধ্যমকর্মীরা হচ্ছেন জাতির প্রাণ। তাদের মাধ্যমে সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে।’

বুধবার (৫ ফেব্রুয়ারি) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ (এক্স) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরআরআরসি মাহবুব আলম তালুকদারকে উদ্দেশ করে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার কক্সবাজারে যোগদানের পর থেকে গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলেছেন। সাংবাদিকককে তথ্য দেওয়া থেকে বিরত রয়েছেন। এতে করে সাংবাদিকদের সঙ্গে আরআরআরসি অফিসের দূরত্ব তৈরি হয়েছে। এমনকি আরআরআরসি কার্যালয়ে সাংবাদিক প্রবেশে এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি।

এসব অভিযোগ শোনার পর ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান সঙ্গে সঙ্গে উপস্থিত আরআরআরসি কমিশনার মো. মাহবুব আলম তালুকদারের কাছে অভিযোগের বিষয়টি জানতে চান। এসময় মাহবুব আলম তালুকদার প্রতিমন্ত্রীর প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। একারণে প্রতিমন্ত্রী অনেকটা ক্ষিপ্ত হয়ে বলেন, ‘সাংবাদিকরা জাতির প্রাণ। তারা কষ্ট করে যেসব তথ্য প্রচার করেন ওখান থেকে সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। একইসঙ্গে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার করে থাকেন। এখন সাংবাদিকদের তথ্য প্রদান না করলে জাতির জন্য শুভকর হবে না।’ তাই আরআরআরসি’কে দ্রুত সাংবাদিকবান্ধব হতে বলেন তিনি।

উল্লেখ্য, বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন এবং ত্রাণকেন্দ্রে রোহিঙ্গাদের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণে অংশ নেন। এসময় ত্রাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন, মোস্তাক হোসেন রবি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মাহবুবুল আলম তালুকদারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম