সরকার পাহাড়-সমতল উন্নয়নে বৈষম্য করে না: স্থানীয় সরকারমন্ত্রী

খাগড়াছড়ি প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০১

খাগড়াছড়িতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম সরকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে সমতল ভূমির সঙ্গে পার্বত্য এলাকার কোনও বৈষম্য করে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি জানান, ‘সমতলে যে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে, তার সঙ্গে মিল রেখে পার্বত্য চট্টগ্রামেও উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সরকার পার্বত্য জেলা পরিষদে বেশ কিছু বিভাগকে হস্তান্তর করেছে। এ অঞ্চলের উন্নয়নকে আরও বেগবান করতে প্রয়োজনে পার্বত্য জেলা পরিষদের সঙ্গে আলোচনা করে অন্যান্য বিভাগও তাদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।’ খাগড়াছড়িতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে বাস্তবায়িত বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্পের উদ্বোধন শেষে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। আবাসন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে ৩ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে আবাসন প্রকল্পে ৩৪টি বসতবাড়ি নির্মাণ করা হয়। প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, বিধবাসহ হতদরিদ্ররা পাচ্ছেন এসব বাড়ি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম