লোকালয়ে ময়ূর

পঞ্চগড় প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০২

লোকালয়ে চলে আসা ময়ূর বিরল প্রজাতির একটি ময়ূর ধরা পড়েছে পঞ্চগড়ে। স্থানীয় লোকজন ময়ূরটিকে ধরে পঞ্চগড় বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে পঞ্চগড় জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের হাজী খামিরউদ্দিন প্রধান আলিম মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে স্থানীয়রা ময়ূরটিকে ধরেন। সন্ধ্যায় পঞ্চগড় বনবিভাগের কর্মকর্তারা ময়ূরটিকে সেখান থেকে উদ্ধার করে তাদের কার্যালয়ে নিয়ে যান। এটি সংরক্ষণের জন্য দিনাজপুর রাম সাগর জাতীয় উদ্যানে পাঠানো হবে বলে জানিয়েছে পঞ্চগড় বনবিভাগ। লোকালয়ে চলে আসা ময়ূর

চাকলাহাট এলাকার কামরুজ্জামান বুলেট জানান, ‘মাদ্রাসা সংলগ্ন এলাকায় কয়েকটি কুকুর ময়ূরটিকে তাড়া করছিল। এসময় আমরা কয়েকজন কাছাকাছি গিয়ে এটিকে দেখতে পাই। পরে আমিসহ স্থানীয় লোকজন মিলে কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে ময়ূরটিকে ধরি। পরে ময়ূরটি বাচ্চা মিয়ার বাড়িতে রাখা হয়। মুহূর্তেই ময়ূর ধরা পড়ার খবরটি ছড়িয়ে পড়ে। পাখিটিকে একনজর দেখার জন্য আশপাশের লোকজন তার বাসায় ছুটে আসে।’

চাকলাহাট ইউনিয়নের চাকলাহাট গ্রামের বাসিন্দা বাচ্চা মিয়া জানান, ময়ূর ধরার বিষয়টি পঞ্চগড় সদর ইউএনও অফিসের কর্মকর্তা আব্দুর রশিদকে জানান তারা। পরে তিনি বনবিভাগকে খবর দেন। সন্ধ্যায় বনবিভাগের কর্মকর্তারা তার বাসায় আসলে ময়ূরটিকে তাদের হাতে তুলে দেওয়া হয়। লোকালয়ে চলে আসা ময়ূর

পঞ্চগড় বন বিভাগের সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ‘ময়ূরটিকে আমরা ঘটনাস্থল থেকে নিয়ে এসেছি। এটি সংরক্ষণের জন্য দিনাজপুর রাম সাগর জাতীয় উদ্যানে পাঠানো হবে। ময়ূরটি ভারতের কোনও বনাঞ্চল থেকে উড়ে এসেছে বলে ধারণা করছি।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম