ট্রাকে পণ্যের আড়ালে ফেনসিডিল সরবরাহ, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৭

গ্রেফতার নুর করিম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকে বিভিন্ন পণ্যের আড়ালে ফেনসিডিল সরবরাহের সময় নুর করিম (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন র‌্যাব-১১ সদস্যরা। এ সময় ৪৪৭ বোতল ফেনসিডিলসহ ট্রাকটি জব্দ করা হয়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি করে এই ফেনসিডিলসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার মো. নাজমুল হাসানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতার নুর করিমের বাড়ি ফেনীর সদরের পূর্ব মধুপুর এলাকায়। সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় ফেনসিডিল কেনা-বেচা ও সরবরাহ করে আসছিল। চালকের ছদ্মবেশে মাদক ব্যবসা ছিল তার একমাত্র পেশা। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করায়। এরপর ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে নিয়ে এসে বিশেষ কৌশলে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম