বগুড়ায় এসএসসির ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে গ্রেফতার ১

বগুড়া প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:২২আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪১

গ্রেফতার রোমান মিয়া চলতি এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে রোমান মিয়া (২২) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছেন র‌্যাব ১২ বগুড়া স্পেশাল ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শহরের বৃন্দাবনপাড়ার ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতারের পর সদর থানায় সোপর্দ করা হয়।
গ্রেফতার রোমান মিয়া বগুড়া সদরের হিজলী গ্রামের মিঠু মিয়ার ছেলে।

র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি রওশন আলী জানান, রোমান বগুড়া সরকারি আজিজুল হক কলেজে রাষ্ট্রবিজ্ঞান (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র। শহরের বৃন্দাবনপাড়ার নাফ ছাত্রাবাসে অবস্থান করে প্রশ্ন ফাঁসকারী চক্রের সদস্যরা এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পরিকল্পনা করছিল। এ খবর পেয়ে শুক্রবার ওই ছাত্রাবাসে অভিযান চালানো হয়। সেখান থেকে রোমানকে গ্রেফতার করা হয়। তার কাছে ১৩৮টি ভুয়া প্রশ্নপত্র পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রোমান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত গ্রুপের সঙ্গে যুক্ত হয়। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোমলমতি পরীক্ষার্থীদের কাছে প্রতারণা করে অর্থের বিনিময়ে সেসব ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করছিল। তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম