কাতিল বিলে মাছ ধরা উৎসব (ভিডিও)

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৭

শত শত লোক পলো, জাল ও অন্যান্য সরঞ্জাম দিয়ে মাছ শিকার করেন টাঙ্গাইলের বাসাইলে ঐতিহ্যবাহী কাতিল বিলে প্রতি বছরের মতো এবারও মাছ ধরা উৎসব পালন করেছেন মৎস্যপ্রেমীরা। শনিবার (৮ ফেব্রুয়ারি) নির্ধারিত দিনে উপজেলার ফুলকি ইউনিয়নের বালিয়া এলাকার কাতিল বিলে এই মাছ ধরা উৎসব পালন করা হয়। এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত বাসাইল, সখীপুর ও কালিহাতী উপজেলার বিভিন্ন গ্রামের লোকজন মাছ ধরতে আসেন।

স্থানীয়রা জানান, উপজেলার বার্থা বিল, নুন্ধা বিল, নিরাইল ও কাতিল বিলসহ কয়েকটি বিলে এ মাছ ধরা উৎসব পালন করা হয়। এ বছর কাতিল বিলে নির্ধারিত দিনে শত শত লোক পলো ও জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে দলবদ্ধভাবে হাজির হয়। এ উৎসবে অনেকেই বোয়াল, মিনারকাপ ও শোলসহ দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছ শিকার করেন।

কাতিল বিলে মাছ ধরা উৎসব (ভিডিও)

মাছ ধরা উৎসবে অংশ নেওয়া সখীপুর উপজেলার বহেরাতুল এলাকার মজিবর রহমান বলেন, ‘কবে কোন এলাকায় মাছ ধরা হবে, এ বিষয়ে প্রথমে তারিখ নির্ধারণ করা হয়। পরে হাটে হাটে গিয়ে বিষয়টি সবাইকে অবহিত করা হয়। একজন জানলে সে আবার অন্যজনকে জানিয়ে দেয়। পরে নির্ধারিত তারিখে সবাই ওই বিলে গিয়ে মাছ ধরার উৎসবে হাজির হন।’

স্থানীয় সাবেক ইউপি মেম্বার জামাল উদ্দিন বলেন, ‘প্রতি বছর এই বিলে বিভিন্ন এলাকার লোকজনের সঙ্গে স্থানীয়রাও মাছ ধরা উৎসবে অংশ নেন। এবার শীত থাকার কারণে মানুষ বেশি সময় পানিতে থাকতে পারেনি। ফলে লোকজন খুব বেশি মাছও ধরতে পারেনি।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম