পতাকা বৈঠক শেষে বাংলাদেশি যুবককে ফেরত দিলো বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৯

মৌলভীবাজার ভারতে অনুপ্রবেশকারী এক বাংলাদেশি যুবককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর চেকপোস্ট এলাকায় পতাকা বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ওই যুবককে হস্তান্তর করা হয়।

কুলাউড়ার চাতলাপুর বিজিবি কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোশারফ হোসেন জানান, বিএসএফ হস্তান্তর করার পর সাদিককে কুলাউড়া থানায় সোপর্দ করা হয়।

চাতলাপুর বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, এক মাস আগে সিলেট অঞ্চলের একটি সীমান্ত দিয়ে সিলেট মহানগরীর শাহপরান এলাকার মো. কুতুব উদ্দিনের ছেলে সাদিক মাহমুদ (২২) নামে এক যুবক ভারতে অবৈধভাবে প্রবেশ করেন। ভারতীয় পুলিশের কাছে ধরা পড়ে কারাভোগও করেন তিনি।  কারাভোগ শেষে বিএসএফ কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে দিয়ে বিজিবির কাছে ওই যুবককে তুলে দেয়।

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ‘বিধি মোতাবেক সাদিক মাহমুদকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম