ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে সরকারপন্থি নীল দলের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৫, ২১:০৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ২১:০৩

46130567097460468643ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচনে সরকার সমর্থক শিক্ষকদের প্লাটফর্ম নীল দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সমিতির কার্যকরী পরিষদের ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদেই জয়ী হয়েছে তারা। বিএনপি-জামায়াত সমর্থীত সাদা দলের প্রার্থী একটি মাত্র পদে জয়ী হয়েছেন ।
নির্বাচন কমিশনার অধ্যাপক শরিফ উল্লাহ ভূইয়া আজ  রবিবার ১৩ ডিসেম্বর বিকাল ৫টায় এ ফল ঘোষণা করেন। ‍
এর আগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোট পড়ে এক হাজার ৪৬৭টি।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।
এ ছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইতুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নীলিমা আকতার।
কার্যকরী সদস্য পদে ভোটের ক্রমানুসারে বিজয়ীরা হলেন- রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, টিভি ও ফিল্ম স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক শফিউল আলম ভুঁইয়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ক্রিমিনোলজির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান, আন্তর্জাতিক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, মুহসীন হলের প্রভোস্ট ড. মো. নিজামুল হক ভুঁইয়া, কবি জসীম উদদীন হলের প্রভোস্ট ড. মো. রহমত উল্লাহ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার এবং সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মিসেস লাফিফা জামাল।
বিজয়ী সদস্যদের মধ্যে একমাত্র লুৎফর রহমানই সাদা দলের। এদিকে,নীল দল থেকে বেরিয়ে আলাদা প্যানেল দিলেও কোনও প্রার্থীকেই জয়ী করতে পারেননি গ্রগতিশীল শিক্ষকদের গোলাপী প্যানেল।

/জেএ/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম