খাদ্যপণ্য তৈরির নামে উৎপাদিত হতো ক্ষতিকর যৌন উত্তেজক শরবত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৬

র‍্যাবের অভিযানে জব্দ করা যনৈ উত্তেজক শরবতের প্যাকেট নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কুতুবপুর এলাকায় এম কে ফুডস নামের একটি কোম্পানিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে যৌন উত্তেজক শরবত তৈরি করা হচ্ছে। অভিযান চালিয়ে প্রায় সাড়ে সাত হাজার বোতল জব্দ করেছে র‍্যাব-১১। একই এলাকায় আরেকটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল কয়েল জব্দ করা হয়েছে। অভিযানের সময় ১২ জনকে আটক করেছেন র‍্যাব সদস্যরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চোধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে কারখানা দুটি চলছিল। ভেজাল কয়েল

র‍্যাব জানায়, এম কে ফুডস এর উৎপাদিত যৌন উত্তেজক লায়ন ফুডস শরবতে প্যারাসিটামল পাউডার, টেস্টিং সল্ট, স্যাকারিন, এমপিএস, ব্যাফেন, এসএস পাউডার, সোডিয়াম পাউডার, সাইট্রিক এসিড, গাম, ঘন চিনি, সাধারণ চিনি, ফ্লেভার ও রংসহ মোট ১৬টি ক্ষতিকারক রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। যা জনস্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এই শরবত সারাদেশেই বিক্রি করা হচ্ছিলো। 

এদিকে এম এম কনজুমার দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন খ্যাতিসম্পন্ন ব্রান্ডের নামে কয়েল তৈরি ও পাকেটজাত করে বাজারে বিক্রি করে আসছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এসব সরবরাহ করা হচ্ছে। গ্রেফতার ১২ জন

র‍্যাব আরও জানায়, কারখানা দুটি অবৈধ গ্যাস সংযোগে চলছিল। তিতাস গ্যাস কোম্পানির টেকনিশিয়ানের প্রাক্কলনে দেখা যায়, কারখানা দুটি দীর্ঘদিন ধরে প্রতি মাসে অন্তত ৩০ লাখ ২৪ হাজার টাকার গ্যাস চুরি করে আসছিল। পরবর্তীতে তিতাস গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ এই কারখানাগুলোর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আজ কারখানাগুলোর ভেতের অভিযান চালায় র‍্যাব। এসময় ১২ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাব জানায়। অভিযানের সময় একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম