বেনাপোল সীমান্ত থেকে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার

বেনাপোল প্রতিনিধি ।।
১৩ ডিসেম্বর ২০১৫, ২২:০৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ২২:০৫

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে  একটি রাধা ও একটি কৃষ্ণের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার সকালে অভিযান চালিয়ে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে রাধা এবং আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকায় বাস তল্লাশি করে কৃষ্ণের মূর্তি উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন যাত্রী কৌশলে লুকিয়ে ভারত থেকে আনা মূল্যবান একটি মূর্তি নিয়ে চেকপোস্ট আন্তর্জাতিক কাস্টমস পার হয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। এসময় বিজিবি সদস্যরা চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ওই যাত্রীকে ধাওয়া করলে সে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতর থেকে ১৫ কেজি ওজনের একটি রাধার মূর্তি পাওয়া যায়।

অন্যদিকে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টে একটি বাস তল্লাশির সময় পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে পাঁচ কেজি ওজনের পিতলের তৈরি একটি কৃষ্ণের মূর্তি পাওয়া যায়।

বেনাপোল বিজিবি কোম্পানি সদরের সুবেদার আইয়ুব আলী সরকার জানান, উদ্ধারকৃত মূর্তি দুটি  কাস্টমসের আটক শাখায় জমা দেওয়া হয়েছে।

/এআর/টিএন/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম