ফেনীতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফেনী প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৮

পিটিয়ে হত্যা ফেনীর ছাগলনাইয়াতে পুকুরের মাছ ভাগাভাগিকে কেন্দ্র করে খোরশেদ আলম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে । সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, নিজ পুকুরের মাছ ভাগ করা নিয়ে উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর সিংহনগর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মেসবাহউদ্দিনের সঙ্গে একই বাড়ির খোরশেদ আলমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হঠাৎ মেসবাহ খোরশেদের মাথায় গাছের গুঁড়ি দিয়ে আঘাত করে বলে জানা গেছে। তাকে মুমূর্ষু  অবস্থায় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা  হয়েছে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম