গাছে মোটরসাইকেলের ধাক্কা, কিশোরের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৪

নীলফামারী

নীলফামারীর ডিমলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাসুদ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ এই তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, সোমবার রাত ১০টার দিকে ডিমলার নাউতারা ইউনিয়নের ঘাটের পাড় লিপির বাজার নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত মাসুদ উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামের জহির উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, কিশোর মাসুদ ঘটনার দিন রাতে নিজ বাড়ি থেকে চাচাতো ভাইয়ের ব্যবহৃত সুজুকি মোটরসাইকেল চালাচ্ছিল। সে একাই ডিমলা শহরে যাওয়ার পথে নাউতারা ইউনিয়নের ঘাটেরপাড় লিপির বাজার নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহামদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক বলেন, ‘আমরা ওই কিশোরকে মৃত অবস্থায় পেয়েছি। তার মাথা ও পাজরে প্রচণ্ড আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।’

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, ‘নিহতের পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম