সব বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের ঘোষণা আ.লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৫, ২২:১৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ০০:২৯
image

পৌর নির্বাচন-আ.লীগ দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব বিদ্রোহী মেয়র প্রার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রবিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, যারা দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের সাময়িকাবে বহিষ্কার করা হয়েছে। কার্যনির্বাহী সংসদের আগামী সভায় তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আওয়ামী লীগে নেতা সুজিত রায় নন্দী প্রমুখ।

আওয়ামী লীগ সূত্র জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে অর্ধ শতাধিকের বেশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় নেতাদের উদ্যোগ ও দল থেকে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে এদের মধ্যে প্রায় ৩০ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু এখনও দুই ডজনের মতো নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে। বহিষ্কারের আওতায় এরাই পড়তে যাচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক।

/ইএইচএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম