কালীগঞ্জের ৫ নারী পেলেন জয়িতা সম্মাননা

ঝিনাইদহ প্রতিনিধি।।
১৩ ডিসেম্বর ২০১৫, ২৩:০১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ২৩:০৩

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঝিনাইদহের কালীগঞ্জের ৫ নারী পেলেন জয়িতা সম্মাননা।

 

রবিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৫ উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়।

 

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় সমাজের তৃণমূল পর্যায় থেকে অনুসন্ধান চালিয়ে ৫ নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে বাছাই করে জয়িতা পুরস্কারে নির্বাচিত করে মহিলা বিষয়ক অধিদপ্তর।

 

অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মোছা. রাজিয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী হিসেবে সাবিত্রা বিশ্বাস, সফল জননী হিসেবে সুচিত্রা নারী কুরী, শিক্ষা ও সাফল্য অর্জনকারী নারী হিসেবে শাহানারা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোছা. রেবেকা বেগমকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

 

এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভিন, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু জয়িতা সম্মানে ভুষিত  ৫  নারীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

 

/আরএ/টিএন/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম