ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

রাজশাহী প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০১

গোদাগাড়ীতে দুর্ঘটনাকবলিত পিকআপ রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে পিকআপে থাকা দুইজন নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রাজশাহী– চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন ঢাকার ঢাকার সাভার থানার শ্যামল চর এলাকার জাহিদুল ইসলাম (২০)। অপরজনকে শনাক্ত করা যায়নি।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, বুধবার সকালে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ওপর চাঁপাইনবাবগঞ্জমুখি একটি বালুবাহী ট্রাক দাঁড়ানো ছিল। এসময় পেছন থেকে আসা থাইগ্লাস বহনকারী পিকআপ ট্রাকের পেছনে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই পিকআপের দুই আরোহী মারা যান।

তিনি আরও জানান, পিকআপ ও ট্রাক জব্দ করা হয়েছে। লাশগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে  পাঠানো হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম