সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, ইমো ও স্কাইপ বন্ধের নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। রবিবার রাত রাত পৌনে ৯টার দিকে বিটিআরসি থেকে একটি ই-মেইলের মাধ্যমে সব মোবাইল ফোন, গেটওয়ে অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশ দেওয়া হয়।
একাধিক মোবাইল অপারেটর বিটিআরসি থেকে নির্দেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গেটওয়ে অপারেটর ‘ফাইবার অ্যাট হোম’-এর চিফ স্ট্রাটেজিক অফিসার সুমন আহমেদ সাবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘রাত পৌনে ৯টার দিকে টুইটার, ইমো ও স্কাইপ বন্ধের নির্দেশ দিয়ে বিটিআরসি থেকে একটি ই-মেইল পাঠানো হয়। সেখানে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে।’
এর আগে প্রায় তিন সপ্তাহ ফেসবুক বন্ধ রাখার পর বৃহস্পতিবার তা খুলে দেওয়া হয়।
/এইচএএইচ/এনএস/টিএন/ এএইচ/








