কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১, আহত ১০

নীলফামারী প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৯

নীলফামারী

নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা নয়াবাজার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী আলাল হোসেন (৪৭) নিহত হয়েছেন। এসময় শিশুসহ ১০ যাত্রী আহত হন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেন।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা জানায়, আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত হন নীলফামারী সদরের কাছারী বাজারের জামিনা বালা (৫০), ওয়াপদা গেটের নুর ইসলাম (৪৮), সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়ার আলাল হোসেন (৪৭) ও উত্তর সোনাখুলীর আতিয়ার রহমানকে (৪৫)। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরে করা হয়েছে। সেখানেই রাত সাড়ে ১০টার দিকে মারা যান অটোরিকশার যাত্রী আলাল হোসেন।

এছাড়াও সৈয়দপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন- উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সাইদুল ইসলাম (৩৮), ঢেলাপীরের নাসিম (৪০), কয়া মিস্ত্রিপাড়ার আসাদুল হক (৪৫), কুন্দুল পূর্বপাড়ার অপু আহমেদ (২২), উত্তরা আবাসনের শিশু পরম (২), শামীম আহমেদ (৪০) এবং ওয়াপদা গেটের আবুল কালাম আজাদ (৩৫)।

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান- কাভার্ড ভ্যান, ইজিবাইক ও অটোরিকশাটি উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পরেই কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম