‘আগামী বছরই চালু হবে আখাউড়া-আগরতলা রেল চলাচল’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৯

আখাউড়ায় ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ বলেছেন, ‘আগামী বছরের জুনের মধ্যেই আখাউড়া-আগরতলা রেল লিংক লাইনের কাজ শেষ হবে। একই বছর দুই দেশের মধ্যে রেল যোগাযোগও চালু হবে।’ আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আখাউড়া-আগরতলা রেল লিংক লাইনের কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাইকমিশনার বলেন, ‘আখাউড়া-আগরতলা রেল লাইন প্রকল্পটি দুই দেশের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ এ রেল পথের মাধ্যমে হবে।’ আখাউড়ায় ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ

সীমান্ত বিএসএফের হাতে বাংলাদেশি নিহতের বিষয়ে তিনি বলেন, ‘দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভালো সম্পর্ক বজায় আছে। তাদের নিজেদের মধ্যে সব সময় কথাবার্তা হয়। এই বিষয় গুলো নিয়ে দুই বাহিনী বছরে দুই বার মিটিংয়ে বসে। আশা করছি এসব বিষয় আলাপ-আলোচনার মধ্যে শেষ হবে।’

আখাউড়া-আগরতলা রেল লিংক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব (রেলওয়ে উপদেষ্টা) আনিতা বারিক, হাইকমিশনারের প্রটোকল অফিসার অমরিশ কুমার, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহামেদ নিজামী।

উল্লেখ্য, আখাউড়া-আগরতলা রেল লিংক লাইন প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২৫২ কোটি টাকা। এ প্রকল্পটি শেষ হওয়ার কথা আগামী বছরের জুন মাসে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম