বাসের ধাক্কায় ছিটকে গিয়ে পথচারীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪১

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাস চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে শ্রীপুর উপজেলার গিলাবেড়াইদে হাজী মফিজ উদ্দিন সিএনজির পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, অজ্ঞাত ওই যুবক মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দেয়। এসময় সে মাথায় গুরুতর আঘাত পেয়ে সড়কের পাশে ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজে পাঠানোর হয়। নিহতের পরিচয় জানতে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে।

এদিকে শ্রীপুরে মহাসড়ক পার হতে গিয়ে পিকআপ চাপায় অজ্ঞাত এক ভিক্ষুক (৭০) নিহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে জৈনাবাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মঞ্জুরুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে ওই ভিক্ষুক জৈনাবাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এসময় ময়মনসিংহগামী দ্রুত গতির একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনোর প্রক্রিয়া চলছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম