দিনে লেখা নিষেধ, তাই...

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৩

এই কেন্দ্রেই রাতে পরীক্ষা নেওয়া হবে ২৯ শিক্ষার্থীর

ধর্মীয় বিধান মতে, দিনের বেলায় লেখা নিষেধ। তাই রাতের বেলায় এসএসসি পরীক্ষা নেওয়া হবে ২৯ শিক্ষার্থীর। গোপালগঞ্জের মুকসুদপুরে কেলগ মুখার্জী সেমিনারি উচ্চ বিদ্যালয়ের খ্রিস্টান ধর্মের ‘সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট’ সম্প্রদায়ের এই শিক্ষার্থীরা আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পরীক্ষায় অংশ নেবে।

উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার আবদুল কাইয়ুম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার দিনের বেলায় এই ধর্মের অনুসারীদের লেখা নিষেধ থাকায় ঢাকা বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের পরীক্ষা নেওয়া হবে।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার আবদুল কাইয়ুম বলেন, ‘ঢাকা বোর্ডের নির্দেশে আমরা এ বিষয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। অন্যান্যদের সঙ্গে ওই ২৯ পরীক্ষার্থীকে সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হবে। রাত ৯টার পর পরীক্ষা শেষে তাদের বাইরে যেতে দেওয়া হবে। এবছর ১৫ ও ২২ ফেব্রুয়ারি শনিবার হওয়ায় ওই শিক্ষার্থীদের পরীক্ষা রাতে নেওয়া হবে।’

জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মিনতি বৈদ্য জানান, ঢাকা বোর্ডের নির্দেশে আমরা এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়েছি। ১৫ জন ছাত্র ও ১৪ জন ছাত্রী শনিবারের পরীক্ষাগুলো রাতে দেবে। আশা করছি, কোনও প্রকার সমস্যা ছাড়াই শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।

 

/এএইচ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান