বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে বাসচাপায় নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৩

বাস চাপা টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় বেপরোয়া বাসচাপায় দুজন নিহত হয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) জায়েদ আবদুল্লাহ বিন সরোয়ার এ তথ্য নিশ্চিত করেন।

এসআই জায়েদ বলেন, ‘বিকালে ওই এলাকায় দুজন নারী ও পুরুষ মহাসড়ক পার হচ্ছিলেন। সে সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোবিন্দগঞ্জ ট্রাভেলস নামে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। এ ঘটনায় ঘাতক বাসটিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকা থেকে জব্দ করা হয়েছে ।’

তিনি আরও জানান,  গাড়ির চালক ও হেলপারকে আটক করা যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম