সীমান্তের কাছে ৩৫টি ড্রেজার মেশিন ধ্বংস

শেরপুর প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:০০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৪

ড্রেজার মেশিন ধ্বংস শেরপুরের ভোগাই নদীতে ভারত সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে লাল বালু তোলার কাজে নিয়োজিত ৩৫টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ড্রেজার মেশিনগুলো হাতুড়ি দিয়ে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। ড্রেজার মেশিন ধ্বংস

সংশিষ্ট সূত্রে জানা গেছে, শেরপুর জেলা প্রশাসকের নির্দেশে সোমবার বিকালে ভোগাই নদীর নাকুগাঁও চারআলী ব্রিজের নিচে, পাশেই গুচ্ছগ্রাম ও স্থলবন্দর এলাকার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা সংলগ্নস্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমীন।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান জানান, সরকারের নীতিমালা ভঙ্গ করে অবৈধ উপায়ে ভোগাই নদীর পাড় ভেঙে ও গর্ত করে বালু উত্তোলনের অভিযোগে ৩৫ টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। পরিবেশ ও নদীর তীর রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের