মেয়র পদে বিএনপির মনোনয়নপত্র নিলেন পাঁচ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৮

চট্টগ্রাম সিটি করপোরেশন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে তাদের দলীয় প্রার্থী ঠিক করে ফেলেছে। এবার দলীয় প্রার্থী বাছাই করতে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে বিএনপি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শুরু করার পর প্রথমদিন মঙ্গলবার পাঁচ জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘মনোয়নপত্র বিতরণের প্রথমদিন আজ পাঁচ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। আগামীকাল বুধবারও মনোনয়নপত্র বিতরণ করা হবে। আগ্রহীদের মনোনয়ন ফরম যাছাই-বাছাইয়ের পর স্থায়ী কমিটির মিটিংয়ে একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হবে।’

মঙ্গলবার দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, সহ-সভাপতি সৈয়দ আজম উদ্দিন ও নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ।

এদিকে মেয়র পদের পাশাপাশি কাউন্সিলর পদেও দলীয় বিতরণ শুরু করবে চট্টগ্রাম বিএনপি। নগর বিএনপির সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামীকাল থেকে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন বিতরণ শুরু হবে। আগ্রহীরা বৃহস্পতিবার পর্যন্ত নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।’

তিনি আরও জানান, ‘কাউন্সিলর পদের মনোনয়ন চট্টগ্রামের নেতারা বসে ঠিক করবেন। যারা নির্বাচন করতে আগ্রহী তাদের জমা দেওয়া মনোনয়ন ফরম যাছাই-বাছাই করে নেতারা দলীয় প্রার্থী ঠিক করবেন।’

/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম