কোটি টাকার খাস জমি উদ্ধার

নীলফামারী প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫০

কোটি টাকার খাস জমি উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে প্রায় এক কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই জমি উদ্ধার করে লাল নিশান ওড়ানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার জানান, উপজেলার কয়া মৌজার দলবাড়ি এলাকায় ১.৬৭ একর খাস জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিল ধলাগাছ মাঝাপাড়া এলাকার ছোবহান, রমজান ও মশিউর। অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ওই জমি, যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা। জমির আর এস খতিয়ান নম্বর- ১, দাগ-১২৭৫৫, ১২৭৫৯ ও ১২৭৬১।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানী খান মজলিস, পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রিপন কুমার প্রামাণিকসহ পুলিশ সদস্যরা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম