রেললাইনের ওপর ট্রাক বিকল হয়ে ৩ ঘণ্টার দুর্ভোগ

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৯

মৌলভীবাজারে রেললাইনের ওপর ট্রাক বিকল মৌলভীবাজারের কুলাউড়ায় ঢাকা-সিলেট রেললাইনের ওপর বিদ্যুতের খুঁটিবোঝাই একটি ট্রাক এক্সেল ভেঙে বিকল হয়ে পড়ে। ফলে ট্রেন চলাচলে বিঘ্নিত হয়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে কুলাউড়া-গাজীপুর সড়কের স্কুল চৌমুহনা এলাকার রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকাল ৫টার দিকে ট্রাকটি সরানোর পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

জানা যায়, দুপুরের দিকে খুঁটিবোঝাই দুটি ট্রাক কুলাউড়া শহরের দিকে আসছিল। স্কুল চৌমুহনা এলাকায় আসার পর ট্রাকচালক শহরে প্রবেশ না করে ভুলক্রমে গাজীপুর রোডের দিকে চলে যান। কিছু দূর যাওয়ার পর ট্রাকচালকরা আবার ট্রাকগুলো ঘুরিয়ে রেলক্রসিং অতিক্রমকালে একটি ট্রাকের এক্সেল ভেঙে যায় এবং ট্রাকটি রেল লাইনে দেবে যায়। এ ঘটনার পর সিলেট-আখাউড়া রেল সেকশনের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া কুলাউড়া-গাজীপুর সড়কে যান চলাচলও বন্ধ থাকে।

পরে আটকেপড়া ট্রাকটি রেল লাইন থেকে সরাতে কাজ করে রেলওয়ে প্রকৌশল বিভাগ ও কুলাউড়া ফায়ার সার্ভিস। এ সময়  সুরমা মেইল ট্রেন ও কুশিয়ারা লংলা স্টেশনে, মালবাহী তেলের লরি ট্রেন শমসেরনগরে, চট্টগ্রামে থেকে সিলেটগামী আন্তনগর পাহাড়িকা ট্রেন শ্রীমঙ্গলে স্টেশনে আটকা পড়ে। পরে বিকেল ৫টায় ট্রাকটি সরানো হলে রেল চলাচল স্বাভবিক হয়।

কুলাউড়া রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. মুহিব উদ্দিন আহমদ বলেন, ‘দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে রেল ক্রসিংয়ে আটকাপড়া ট্রাক সরানোর পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম