ফের সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ৫ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৬

কক্সবাজার ফের সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া নোয়াখালীপাড়া থেকে শিশুসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।  বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয়। বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী এ তথ্য জানান।
লিয়াকত আলী বলেন, ‘আটকদের মধ্যে কুতুপালং শরণার্থী ক্যাম্পের চার জন এবং জামতলি ক্যাম্পের একজন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এর আগের দিন ওই এলাকায় থেকে আরও ১৭ জনকে অবৈধভাবে মালয়েশিয়াগামীকে আটক করা হয়েছিল। তাদের স্ব-স্ব ক্যাম্পে পাঠানো হয়েছে। এই পাচারের সঙ্গে জড়িত দালালদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’ 

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। এ পর্যন্ত ওই ট্রলারের ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও জীবিত উদ্ধার করা হয় ৭৩ জনকে। এ ঘটনায় ১৯ জন দালালকে অভিযুক্ত করে থানায় মামলা করেছে কোস্টগার্ড। ডুবে যাওয়া ট্রলাটি যাত্রী নিয়ে নোয়াখালীপাড়ার নৌঘাট এলাকা দিয়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করছিল।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক