‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী হাব্বান নিহত

পাবনা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২০, ১২:২০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৩

বন্দুকযুদ্ধ পাবনা সদর উপজেলার শিবরামপুর কলাবাগান এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হাব্বান আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত হাব্বান একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ বিভিন্ন আইনে ১২টি মামলা রয়েছে। এসময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত হাব্বান শহরের রামচন্দ্রপুর মন্ডলপাড়ার মৃত হায়দার আলীর ছেলে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। 

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শিবরামপুর স্লুইচগেট সংলগ্ন বাবুলের কালাবাগানে একদল অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছিল বলে খবর পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হাব্বানকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ৫ রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম