নিয়োগ বাণিজ্য ও টেন্ডারবাজি: যুবলীগ নেতাকে দুদকে তলব

পিরোজপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১১:১২

চঞ্চল কান্তি বিশ্বাস নিয়োগ বাণিজ্য ও টেন্ডারবাজির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য পিরোজপুরের নাজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২৫ ফেব্রুয়ারি দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ে হাজির হওয়ার জন্য তাকে লিখিত নোটিশ দেওয়া হয়েছে। চঞ্চল কান্তি বিশ্বাস দুদকের নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ জানুয়ারি নাজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসের নানা অনিয়ম, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে একটি দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের চিঠি দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগীয় কার্যালয় পাঠানো হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগীয় কার্যালয় বিষয়টি অনুসন্ধানের জন্য বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল লতিফ হাওলাদারকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়া অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নাজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহিদুল ইসলাম ও উপজেলার কবিরাজ বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতিন্দ্র নাথ ঢালীকে আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ে তদন্তকারী অফিসারের কাছে হাজির হয়ে তাদের বক্তব্য প্রদানর জন্য লিখিত নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহিদুল ইসলাম।

চঞ্চল কান্তি বিশ্বাস বলেন, ‘দুদকের নোটিশ পেয়েছি। এ বিষয়ে আমি আমার বক্তব্য প্রদান করবো। তবে আমি কোনও অনিয়ম বা কোনও অবৈধ সম্পদ অর্জন করিনি।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম