সৈয়দপুরে ফল আড়তকে জরিমানা

নীলফামারী প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৫

পচা ও মেয়াদোত্তীর্ণ ফল নীলফামারীর সৈয়দপুরে আড়তে পচা ও মেয়াদোত্তীর্ণ ফল রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার এই জরিমানা আদায় করেন।

সৈয়দপুর শহরের বিভিন্ন ফল আড়তে দীর্ঘদিন ধরে পচা ও মেয়াদোত্তীর্ণ ফল বিক্রির অভিযোগে এই অভিযান চালানো হয়। এ সময় বিক্রমপুর ফল ভান্ডার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কার্টনে পচা ও মেয়াদোত্তীর্ণ ফল পাওয়ায় ওই আড়তের ম্যানেজার মো. চঞ্চলকে ২০ হাজার টাকা জরিমানা ও পচা ফল ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের এসব ফল আড়ত থেকে বিভিন্ন স্থানে পাঠানো হয়ে থাকে। ওই দোকানে পচা ফল বিক্রির অভিযোগ দীর্ঘদিন থেকে ছিল। এই অভিযান নিয়মিত চলবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম