প্রতি জেলায় একটি করে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় হবে: সমাজকল্যাণ মন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪১

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদ সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদ বলে বলেছেন, ‘এ বছর প্রতি জেলায় একটি করে এবং পরবর্তী সময়ে প্রতি উপজেলায় একটি করে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় করার প্রক্রিয়া চলছে।’ শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কলেজমোড়ে গোলাপ খাঁ ট্রাস্টের প্রতিষ্ঠান গোলাপ খাঁ প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেখানে-সেখানে বিদ্যালয় করা হলেও নীতিমালার বাইরে কোনও বিদ্যালয় সরকারি সুবিধা পাবে না। এসব প্রতিষ্ঠানের কোনও ভবিষ্যৎ নেই।’

পরে স্কুলমাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্ত্রী। এ সময় ট্রাস্টের সভাপতি অধ্যাপক রবিউল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন– কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, গোলাপ খাঁ শিশুসদনের পরিচালক বিলকিছ আরা বানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রধান প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের