বাড়ি ফেরার পথে হামলা, যুবকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৩

দিনাজপুর

দিনাজপুরের বিরলে দুর্বৃত্তদের হামলা ও ছুরিকাঘাতে কিবরিয়া (৩৫) নামে একজন যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে দিনাজপুর এম. আব্দুর  রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত কিবরিয়া বিরল উপজেলর রানীপুকুর ইউনিয়নের হালজায় গ্রামের আব্দুল হান্নান মাস্টারের ছেলে।

বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় উপজেলার বহবলদিঘী থেকে এক বন্ধুসহ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কিবরিয়া। পথিমধ্যে হাড়িপুকুর নামক স্থানে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করা হয়। তার বন্ধু দুলাল মোটরসাইকেল থেকে নেমে গিয়ে চিৎকার শুরু করে। হামলার শিকার কিবরিয়া ও দুলালের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে কিবরিয়ার মৃত্যু হয়। পরে মরদেহ মর্গে প্রেরণ করা হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের