নিজ গাড়ি চালকের বিরুদ্ধে মামলা করালেন পুলিশ সুপার

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৫০

 বেপরোয়াভাবে চালানোর অপরাধে নিজ গাড়ি চালকের বিরুদ্ধে মামলা করিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ময়মনসিংহ মহানগরীর নতুন বাজার এলাকায় এই মামলা দেওয়ার ঘটনা ঘটে। মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের ট্রাফিক পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান।

তিনি জানান, মহানগরীর গাঙ্গিনারপাড় থেকে কাচিঝুলি যাওয়ার পথে নতুন বাজার মোড়ের আগে পুলিশ সুপারের চালক আব্দুল কুদ্দুস বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ডিভাইডার ডিঙিয়ে উল্টো পথে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি পুলিশ সুপার আহমার উজ্জামানের নজরে আসে। পরে তিনি গাড়ি থামিয়ে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট সালমান খান রাজনকে ডেকে চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮৭ ধারায় মামলা নেওয়ার নির্দেশ দেন। পরে সার্জেন্ট সালমান আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে পুলিশ সুপার আহমার উজ জামান বাংলা ট্রিবিউনকে জানান, আইন অমান্যকারী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান