বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ‘ব্যঙ্গচিত্র’ প্রচারের অভিযোগে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০৫

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ব্যঙ্গচিত্র’ প্রচারের অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর থেকে গালিব হাসনাত নামেন এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালের দিকে বন্দরের বাগবাড়ি স্কুলের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার গালিব হাসনাত বন্দরের হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের ছেলে। এরআগে, বন্দর থানায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করেন ২৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন।

অভিযোগে জানা গেছে, গালিব হাসনাত নামে এক তরুণ সম্প্রতি ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর দুটি ছবি শেয়ার করেন। ছবি দুটি নিয়ে বন্দরের কদম রসূল এলাকায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়।

এদিকে নিরাপত্তার অভাবে এলাকা ছেড়ে চলে গেছে গালিবের পুরো পরিবার।

হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ূন কবির মৃধা বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। ঘটনার সঙ্গে অভিযুক্তের বাবার কোনও সম্পৃক্ততা আছে কিনা, সে বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের পুরো পরিবার এলাকা ছেড়ে চলে গেছে বলে শুনেছি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ার ঘটনায় থানায় মামলা করেছেন স্কুল কমিটির সদস্য ও যুবলীগ নেতা জাকির হোসেন। অভিযুক্ত যুবককে বিকালে গ্রেফতার করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের