মোদির প্রবেশ রুখে দেবে ছাত্র-জনতা: চরমোনাই পীর

বরিশাল প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৮

মোদির প্রবেশ রুখে দেবে ছাত্র-জনতা: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক কর্মকাণ্ড ধর্মনিরপেক্ষ দেশটিকে উগ্র-সাম্প্রদায়িক দেশে রূপান্তর করেছে। সুতরাং এ ধরনের সাম্প্রদায়িক প্রধানমন্ত্রীকে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে অতিথির বেশে প্রবেশ করানোর পরিকল্পনা ছাত্র-জনতা রুখে দেবে।’

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় চরমোনাই মাহফিলের তৃতীয় দিনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন আরও বলেন, ‘ইসলাম সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। ইসলাম সবসময় শান্তি ও শৃঙ্খলার কথা বলে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সেই শান্তির বাণী এদেশের ছাত্র সমাজের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।’

সভাপতির বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল বলেন, ‘যে বুকভরা আশা নিয়ে আমরা বায়ান্ন ও ঊনসত্তরে লড়েছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি; আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসেও তার সফলতা পাইনি। আজ মানুষ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার পাচ্ছে না। স্বাধীনতার প্রকৃত স্বাদ উপভোগ করতে চাইলে একটি আদর্শিক পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আল্লামা নূরুল হুদা ফয়েজী, নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মাইমুল আহসান খান, মালয়েশিয়া ন্যাশনাল ফতওয়া বিভাগের চেয়ারম্যান ও দেশটির প্রধানমন্ত্রীর সচিব ওয়ান জাহিদী বিন ওয়ান তেহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চরমোনাই এর তিন দিনের বার্ষিক মাহফিল।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক